বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শতভাগ বেতন বাড়লেও দুর্নীতি কমেনি সরকারি অফিসগুলোতে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সরকারি চাকরিতে বেতন কম তাই সংসার চালাতে বাধ্য হয়ে ঘুষ নিতে হয় এক সময়ে দুর্নীতির পক্ষে এমন সাফাই দিতেন সরকারি কর্মচারীরা। এমন প্রেক্ষাপটে হুড় হুড় করে বেড়েছে বেতন-ভাতা। তারপরেও সরকারি কর্মীদের দুর্নীতি প্রবণতা কমেনি।এমন দাবি করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

টিআইবি বলেছে, এখনও অনিয়ম আর দুর্নীতির আখড়া সরকারি অফিসগুলোতে। এবিষয়ে একমত জানিয়ে দুর্নীতি দমন কমিশন-দুদক বলছে, দুর্নীতির কারণে সরকারি সেবাখাতের গ্রাহকরা সবচেয়ে বেশি ভোগান্তিতে।

১৯৯১ থেকে ২০১৫ সাল নাগাদ প্রায় শতভাগ বেতন বাড়লেও অবস্থার উন্নতি হয়নি। পরির্তন হয়নি সরকারি অফিসগুলো সম্পর্কে সাধারণের মনোভাব। বিশেষ করে সেবাখাতগুলো এখনো দুর্নীতির আখড়া হিসেবেই পরিচিত।

বেতন বাড়লেও ঘুষ দুর্নীতি বন্ধে ইতিবাচক প্রভাব পড়েনি বলে দাবি করছে টিআইবি। সংস্থাটির মতে, সেবা খাতে অবস্থার আরো অবনতি হয়েছে। দুর্নীতি ঢুকে পড়েছে সমাজের রন্দ্রে রন্দ্রে।

সম্প্রতি দুদকের অভিযানে দুর্নীতি মামলা বা ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তারের ঘটনা বাড়ছে। তাই শুধু বেতনবৃদ্ধি নয় দুর্নীতি প্রতিরোধে মানসিকতায় পরিবর্তনের তাগিদ দুদক চেয়ারম্যানের।

দুদক মনে করে, সরকারি বেতন বাড়ায় সৎ চাকরিজীবীরা উৎসাহিত হয়েছেন। অন্তত কিছু কর্মচারী বেতনের টাকায় সন্তুষ্ট থাকছেন।

পূর্বাশানিউজ/১৬ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি