বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শ্রীমঙ্গলে এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে গাড়িতে তুলে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার পর ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে দুদিন পর শনিবার রাতে চার জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।
এ মামলার আসামিরা হল- পৌর শহরের জালালীয় রোডের বাসিন্দা মো. সাদ্দাম (২৫), শহরতলীর রামনগর বস্তির শাহীন মিয়া (২২), একই এলাকার মো.ওয়াহিদ মিয়া (২২) ও সিন্দুরখাঁন রোডের ইউসুফ মিয়া (২৫)। ধর্ষিতা ওই স্কুলছাত্রীর পিতা রামনগর গাজীপুর বস্তির বাসিন্দা।

মামলার তদন্তকারী পুলিশের উপপরিদর্শক অনিক বড়ুয়া মামলার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তিনি জানান, মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট ২নং আমলি আদালতে ২২ ধারায় ভিকটিমের জবানবন্দি নেয়া হবে। সে এখন সুস্থ রয়েছে। খাওয়া-দাওয়া হাঁটাচলা করতে পারছে।

পূর্বাশানিউজ/২১আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি