বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহে দুইজনকে হত্যা করে খামার থেকে ১০ গরু লুট


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ময়মনসিংহ সদর উপজেলার গোপালপুর এলাকায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, তাদের হত্যা করে ডাকাতরা খামার থেকে ১০টি গরু নিয়ে পালিয়ে।

সোমবার বেলা ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. নূরে আলম।

নিহতরা হলেন ওই এলকার একটি খামারের নাইট গার্ড ইদ্রিস আলী (৩২) ও বাসিন্দা মোজাফ্ফর হোসেন মোজা (৩০)। এদের মধ্যে ইদ্রিসের মরদেহ পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়।

পূর্বাশানিউজ/২১আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি