শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইতালির ইশচিয়া দ্বীপে ভূমিকম্প, নিহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ইতালির ইশচিয়া দ্বীপে ৪ মাত্রার ভূমিকম্প আঘাতের কমপক্ষে একজন নিহত ও ২৫ জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ওই ভূমিকম্পে পর্যটন সমৃদ্ধ দীপটির ক্যাসামিচ্চিওলা শহরে কমপক্ষে ১০টি ভবন ধসে পড়েছে।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষয়ক্ষতির ছবি ছড়িয়ে পড়েছে।

এদিকে খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার তৎপরতাও অব্যাহত রয়েছে।

পূর্বাশানিউজ/২২আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি