শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মালয়েশিয়াতে আহত শ্রমিকের পাশে ‘বাংলার নতুন সেনা KL’


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মো. মোরশেদ আলম ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়া আসেন। তিনি কাজ করতেন একটি পামঅয়েল বাগানে। গত ২ সাপ্তাহ আগে তিনি বাগানে কাজ করতে গিয়ে পায়ে মারাত্নকভাবে আঘাত পান। তিনি গত দুই সাপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন কম্পানির খরচে। এখন তিনি আছে পেরাক শহরের পৌচিং এলাকা থেকে প্রায় ১০ কিলোমিটার ভেতরে একটি পামঅয়েল বাগানে।

রবিবার সকাল স্থানীয় সময় ১০টার দিকে আহত মোরশেদের সাথে দেখা করতে যান মালয়েশিয়ার বিশিষ্ট ব্যাবসায়ী আমিন (বাবা) ও বাংলার নতুন সেনা KL। যেখানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কামাল আযাম, ইদ্রিস শেখ, সাব্বির ইসলাম ও অনেকেই। তারা মোরশেদ আলমের সাথে মতবিনিময় করেন। জানতে চান, তার শারীরিক অবস্থা। পরে আমিন (বাবা) ও কামাল আযাম মোরশেদ আলমের উন্নত চিকিৎসার জন্য নগদ রিঙ্গিত প্রদান করেন।

উপস্থিত শ্রমিকদের উদ্দেশে আমিন (বাবা) বলেন, আপনারা সবাই ভালোভাবে কাজ করে যান।
যেকোনো বিপদ-আপদে আপনাদের জন্য ২৪ ঘণ্টা কাজ করবে আমার প্রবাসী স্বেচ্ছাসেবী টিম। বাংলার নতুন সেনা KL এর অন্যতম সংগঠক সাব্বির ইসলাম মোরশেদ আলমকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

পূর্বাশানিউজ/২২আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি