শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতের ট্রেন দুর্ঘটনা, আহত ৭৫


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে একটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে খবর হয়েছে। বুধবার ভোররাত ২টা ৫০ মিনিটের দিকে রাজ্যের অরাইয়া জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আজমগড় থেকে দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে একটি আবর্জনাবাহী গাড়ির সংঘর্ষে বগিগুলো লাইনচ্যুত হয়।

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের নর্থ সেন্টাল রেলওয়ের (এনসিআর) মহাব্যবস্থাপক এম সি চৌহান।

দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উন্নয়ন কাজ চলছিল বলে জানিয়েছেন এনসিআর সংশ্লিষ্টরা।

চলতি সপ্তাহে ভারতের এ রাজ্যটিতে দ্বিতীয়বারের মতো ট্রেন দুর্ঘটনার ঘটল। এর আগে শনিবার রাজ্যের মুজাফফরনগর জেলায় অপর একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ২২ জন নিহত ও ১৫৬ জন আহত হন।

পূর্বাশানিউজ/২৩আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি