শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাশিয়ার চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান মিগ-৩৫কিনতে চায় বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাশিয়ার তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান মিগ-৩৫ কিনতে বাংলাদেশ আগ্রহী বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে।

মিগ এয়ারক্র্যাফট করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলিয়া তারাসেনকোর বরাত দিয়ে মঙ্গলবার তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্মি-২০১৭ মিলিটারি টেকনিক্যাল ফোরামে এ বিষয়ে সমঝোতা আলোচনা হবে।

বাংলাদেশ ছাড়াও মিয়ানমার ও পেরুও এই জঙ্গিবিমান কিনতে আগ্রহী এবং তাদের প্রতিনিধিরাও ওই সমঝোতা আলোচনায় অংশ নেবেন বলে আশা করছেন তিনি।

আর্মি-২০১৭, একটি আান্তর্জাতিক মিলিটারি টেকনিক্যাল ফোরাম, ২২ থেকে ২৭ অগাস্ট মস্কোর থিম পার্ক প্যাট্রিয়টে তা অনুষ্ঠিত হবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০১৮ সাল থেকে মিগ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করছে বলে তারাসেনকো জানান। এ বিষয়ে কথাবার্তা চলছে বলেও জানান তিনি।

তাসের প্রতিবেদনে বলা হয়, মিগ-২৯কে/কেইউবি ও মিগ-২৯এম/এম২ এর উপর ভিত্তি করে মিগ-৩৫ এর নকশা করা হয়েছে। চতুর্থ প্রজন্মের এই যুদ্ধবিমান অনেক কাজে লাগানো যাবে।

গত ২৬ জানুয়ারি মিগ-৩৫ এর পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হয়। পরদিন মস্কোতে এর প্রদর্শনী হয়।

পূর্বাশানিউজ/২৩আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি