শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মালিয়া ওবামা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অবশেষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পা রাখলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কন্যা মালিয়া। সোমবার বাবা-মায়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে দেখা যায় ১৯ বছরের সুন্দরী মালিয়াকে।

হার্ভার্ড কর্তৃপক্ষ বেশ আন্তরিকতার সঙ্গে তাদেরকে বরণ করে নেন। ওবামা পরিবারের বড় মেয়েকে হার্ভার্ডে দেখে অনেকেই সামাজিক মাধ্যমে পজেটিভ পোস্ট করেছে।

মালিয়ার ক্লাস শুরু হবে ৩০শে আগস্ট থেকে। পরিচিতি ও সকলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সপ্তাহখানেক আগেই হার্ভার্ডে এসেছেন মালিয়া।

গত বছর থেকেই মালিয়ার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়া নিয়ে কথা চলছিল। হাইস্কুল শেষ করে বছর খানেক বিরতি নিয়ে হার্ভাট শুরু করবেন বলে জানানো হয়েছিল হোয়াইট হাউস থেকে। অবশেষে মালিয়া তার লক্ষ্যে পৌছানোর প্রথম ধাপ অতিক্রম করলো।

পূর্বাশানিউজ/২৪আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি