শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নগরীর সুজানগরে ‘কমিউনিটি কর্ম পরিকল্পনা চুড়ান্ত করণ ’’ সভা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে দ্রুত হারে নগরায়ন ঘটছে। ২০১১ সালের হিসেব মতে দেশের প্রায় ৩০ ভাগ মানুষ মাত্র ৫৭০টি নগর কেন্দ্রে বসবাস করে, যা আগামী ২০৫০ সাল নাগাদ ৫০ ভাগের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। গ্রামে কাজের সুযোগ দ্রুত কমে যাওয়া, নদী ভাঙন, উপকূলীয় প্লাবনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে বসতভিটা হারিয়ে বেঁচে থাকার তাগিদে মানুষ শহরমুখী হচ্ছে। শহরের অর্থনীতি শক্তিশালী করতে যাদিও তারা ব্যাপকভাবে অবদান রাখছে তথাপিও অপরিকল্পিত এবং সমন্বয়হীন নগরায়ন দরিদ্রতা শুধু বৃদ্ধিই করছে না ব্যাপকহারে বৈষম্য তৈরি করছে। এই দরিদ্র জনগোষ্ঠী শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ইত্যাদি যে কোনো সূচকে জাতীয় গড় মান থেকে অনেক পিছিয়ে রয়েছে। যা নিরসনে সু-পরিকল্পিত কোন প্রয়াস প্রতিয়মান নয় । এই সমস্যাগুলো নিরসনে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (টউচ) এর (ঊগচঙডঊজ) কর্মসূচি কুমিল্লা সিটি করপোরেশনে ২০১৬ সাল হতে বাস্তবায়ন করছে । তারই ধারাবাহিকতায় ২৪ আগষ্ট  কুমিল্লা নগরীর ১৭ নং ওয়ার্ডের সুজানগর পানির ট্যাংকির পাশে নগর স্বাস্থ্যকেন্দ্রে একটি‘‘কমিউনিটি কর্ম পরিকল্পনা চুড়ান্ত করণ ’’ সভা আয়োজন করা হয় ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সৈয়দ মোহাম্মদ সোহেল । সভাপতিত্ব করেন জেলা ব্র্যাক প্রতিনিধি  বিভাস কিশোর দাস । এ সময় আরো উপস্থিত ছিলেন নগর স্বাস্থ্যকেন্দ্র ০২,   কেন্দ্র ম্যানেজার  মো: মাসুদ সরকার, ব্র্যাক মানসী প্রোগ্রাম ম্যানেজার  মো: নাসির উদ্দিন । এছাড়া উপস্থিত ছিলেন সিডিও কমিটির সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার সালমা সরকার চৈতী । সভা পরিচালনায় ছিলেন আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফিল্ড কো-অর্ডিনেটর   মো: ওয়াসিম আকরাম।

24/08/2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি