বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সুষ্ঠু নির্বাচন চাইলেন এরশাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

একাদশ জাতীয় সংসদে সুষ্ঠু নির্বাচন চেয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অ‌ধীনে নির্বাচন চাই না।‌ কোনো তত্ত্বাবধায়ক সরকার আমা‌দের ওপর সু‌বিচার ক‌রে‌নি। তত্ত্বাবধায়ক নয়, আমরা চাই সুষ্ঠ নির‌পেক্ষ নির্বাচন। গ্রহণ‌যোগ্য নির্বাচন হ‌লে আমরাই ক্ষমতায় যাব।’

বৃহস্প‌তিবার (২৪ আগস্ট) দুপু‌রে গুলশা‌নের ইমানু‌য়েলস কন‌ভেনশন সেন্টা‌রে একটি অনুষ্ঠা‌নে এসব কথা ব‌লেন সাবেক রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে সাবেক এই রাষ্ট্রপ‌তি ব‌লেন বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ‘মানুষ মুক্তির পথ খুঁজ‌ছে, মানুষ শা‌ন্তি চাই, প‌রিবর্তন চাই। জাতীয় পা‌র্টিই পা‌রে মানুষ‌কে মু‌ক্তি দি‌তে।’

নেতা-কর্মী‌দের উ‌দ্দে‌শ্যে এরশাদ ব‌লেন, ‘দল‌কে শ‌ক্তিশালী করুন, দল শ‌ক্তিশালী হ‌লে আমরাই ক্ষমতা যাব। আমরাই মানুষের শা‌ন্তি ফি‌রি‌য়ে দেব।’

জাপার প্রে‌সি‌ডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপ‌তি এস এম ফয়সল চিশ‌তির সভাপ‌তি‌ত্বে অনুষ্টা‌নে বক্তব্য রা‌খেন দ‌লের জ্যেষ্ঠ কো চেয়ারম্যান রওশন এরশাদ এম‌পি, কো চেয়ারম্যান জি এম কা‌দের, দ‌লের মহাস‌চিব এ‌বি এম রুহুল আমিন হাওলাদার এম‌পি, প্রে‌সি‌ডিয়াম সদস্য আজম খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া।

এছাড়াও অনুষ্ঠা‌নে উপস্থিত ছিলেন দলের প্রে‌সি‌ডিয়াম সদস্য অধ্যাপক দে‌লোয়ার হো‌সেন, আবুল কা‌সেম, হা‌ফিজ উ‌দ্দিন আহম্মেদ, মেজর (অব) খা‌লেদ আখতার, উপ‌দেষ্টা কা‌জী মামুন, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম ওমর এম‌পি, নুরুল ইসলাম নুরু, সোলতান মাহমুদ, এম এ রাজ্জাক খান, গাজীপু‌রের সাংগঠ‌নিক সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।

পূর্বাশানিউজ/২৪আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি