শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সন্তানের গোপনাঙ্গ কেটে দিলেন মা!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নিজের সন্তানের গোপনাঙ্গ কেটে দিলেন চীনের এক মা। পরে ওই সন্তানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর জি-নিউজ।

জি-নিউজের খবরে বলা হয়, প্রাক্তন স্বামীকে ফেরত পেতে চীনের ওই মা তার নিজ সন্তানের গোপানাঙ্গ কেটে দিয়েছেন। তবে স্বামীকে ফেরত পাওয়ার সঙ্গে সন্তানের গোপানাঙ্গ কাটার কী সম্পর্ক সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে শিশুটির পুরোপুরি সেরে উঠতে আরো সময় লাগবে।

ওই সন্তানের দাদা-দাদি এবং অন্য স্বজনরা জানিয়েছেন, সাবেক স্বামীকে ফেরত পেতেই ওই শিশুর মা তার গোপনাঙ্গ কেটে দিয়েছেন।

ইতোমধ্যে ওই মা অন্য এক পুরুষকে বিয়েও করেছেন বলে দাবি করেছেন শিশুটির দাদা-দাদি।

আগস্ট ২৬, ২০১৭/Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি