শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতের হাসপাতালে ৩০ দিনে ৫২ শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা দেশজুড়ে আলোড়ন তৈরি করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঝাড়খণ্ডের একটি সরকারি হাসপাতালে গত এক মাসে ৫২ টি শিশুর মৃত্য হয়েছে বলে জানা গিয়েছে।

জামশেদপুরের মহাত্মা গাঁধী মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ৩০ দিনে ৫২ টি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। হাসপাতালের সুপারিনটেন্ডেমন্ট এই মৃত্যুর জন্য অপুষ্টিকেই দায়ী করেছেন।

হাসপাতালটি তৈরি হয়েছিল ১৯৬১-তে। ১৯৭৯-তে বিহার সরকার এই হাসপাতালটি অধিগ্রহণ করেছিল। ২০১০ থেকে চাইবাসার কোলহন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত হয় হাসপাতালটি।

উল্লেখ্য, গত ১০ ও ১১ আগস্ট গোরক্ষপুরের বামা রাঘব দাস হাসপাতালে ৪৮ ঘন্টার মধ্যে ৩০ টি শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। অক্সিজেন সরবরাহের অভাবে এতগুলি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে।

পূর্বাশানিউজ/২৭আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি