
পূর্বাশা ডেস্ক:
রতিপক্ষের মাঠ এস্তাদিও ডি মেন্ডিজোরুজাতে শনিবার (২৬ আগস্ট) রাতে ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল বার্সেলোনা। তবে রক্ষণাত্মক কৌশল আর গোলরক্ষকের দুর্দান্ত প্রচেষ্টা শুরুতে কিছুটা রক্ষা করে আলাভেসকে।
ম্যাচের শুরু থেকেই অতি রক্ষণাত্মক আলাভেসকে চেপে ধরে বার্সা। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল মিসের সহজ সুযোগ নষ্ট করেন মেসি। না হলে হ্যাট্রিকটা করেই ফেলতেন। প্রথমার্ধ্বে আর গোল পাওয়া হয়নি। ৫৫ মিনিটে গিয়ে পাওয়া যায় গোলের দেখা। জর্দি আলভার কাছ থেকে বল পেয়ে ডিফেন্ডারদের কাটিয়ে বল পাঠান জালে। ১১ মিনিট পরই আরেক গোল। এবার পাকো আলকাসরার কাছ থেকে পাস পেয়ে বাঁ পায়ের মেসিময় শটে জয় নিশ্চিত করেন।
ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নেমে কাতালানদের জার্সি গায়ে অভিষেক হয় ব্রাজিলিয়ান পাওলিনয়োর। তবে খুব একটা কিছু করার সময় ছিলো না তার।
আগস্ট ২৭, ২০১৭/ রুমকী
























































