শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, শিশুসহ নিহত ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গোপালগঞ্জের বেদগ্রামে একটি যাত্রীবাহী নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছে। অহত হয়েছে অন্তত ৩০ জন। রোববার (২৭ আগস্ট) ভোর রাত ৪টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পিরোজপুরের লাহুড়ি গ্রামের মহিউ‌দ্দিন মৃধা (৩৫) ও তার শিশু সন্তান রাহাত মৃধা (৫)। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জানা গেছে, পি‌রোজপুরগামী গো‌ল্ড লাইন প‌রিবহ‌নের এক‌টি নৈশ কোচ ঢাকা-খুলনা মহাসড়‌কের বেদগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দে প‌ড়ে যায়। এসময় বা‌সের নি‌চে চাপা প‌ড়ে এক শিশুসহ ৩ জন ঘটনাস্থ‌লেই মারা যায়। আহত‌দের উদ্ধার ক‌রে গোপালগঞ্জ সদর হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

পূর্বাশানিউজ/২৭আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি