শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মিয়া খলিফার শিরশ্ছেদের হুমকি আইএসের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

হিজাবপরা অবস্থায় পর্নো ছবিতে অভিনয় করা লেবানিজ মিয়া খলিফা বার বার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তার পর্নো মুভির জন্য। এবার তার শিরশ্ছেদের হুমকি দিয়েছে আইএস।

বয়স ২১ হলেও পর্নো ওয়েবসাইটগুলোতে টপ র‌্যাংকে তার অবস্থান। প্রাপ্ত বয়স্কদের একটি পর্নো ছবিতে একবার হিজাব পরা অবস্থায় অভিনয় করতে দেখা যায় তাকে। আর তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে মধ্যপ্রাচ্যে। রোষানলে পড়েছিলেন আইএসের আর এবার তাকে শিরশ্ছেদ করার হুমকি।

তার কর্তিত মস্তকের ছবি দিয়ে হুমকি দিয়েছে আইএস- এমন দাবি করেছেন মিয়া। তিনি দাবি করেছেন সন্ত্রাসী ওই গ্রুপটি সামাজিক মিডিয়ার মাধ্যমে তার কাছে পাঠিয়েছে ওই ছবি। এতে তার অভিনীত ছবির কিছু দৃশ্য ব্যবহার করা হয়েছে।

সম্প্রতি দ্য স্পোর্টস জাঙ্কিস’কে দেওয়া একটি সাক্ষাতকারে মিয়া খলিফা বলেছেন, জঙ্গিরা যা চায় তিনি তা হতে দেবেন না। তিনি বলেন, ‘আমরা দুর্বলতা দেখাতে পারি না। তারা আসলে আমাদের দুর্বলতা দেখতে চায়।’

মিয়া খলিফা লেবাননের বৈরুত থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ১০ বছর বয়সে। সেখানে মিয়ামিতে অবস্থান করছেন তিনি। ইতিহাসে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন তিনি। কিন্তু প্রবেশ করেছিলেন পর্নো দুনিয়ায়। রগরগে ছবি, ভয়াবহ দৃশ্য উপহার দিয়ে ওই জগতে সবার নজর কেড়েছেন তিনি।

আগস্ট ২৭, ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি