
পূর্বাশা ডেস্ক:
পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আলী জিন্নাহ আইনজীবী হিসেবে বেশ নাম করেছিলেন ভারতের বোম্বে শহরে। শহরটিকে তার জন্য সৌভাগ্যের বিবেচনায় তিনি সেখানে দামি একটি এলাকায় নামী একজন স্থপতির নকশায় তৈরি করেছিলেন একটি বাড়ি।
কিন্তু পাকিস্তান হওয়ার পর তাকে ফেলে যেতে হয় তার প্রিয় বাড়িটি যা এখন শত্রু সম্পত্তির তালিকায়। যা ভেঙ্গে ফেলের জন্য দাবি উঠেছে ভারতীদের একটি অংশের থেকে।
ভারত ভাগ হয়ে পাকিস্তান ও ভারত দুটি রাষ্ট্র হয়েছে এখন থেকে ৭০ বছর আগে। দেশ বিভাগের প্রতিক্রিয়ায় কত মানুষকে বাড়ি-ঘর ছাড়তে হয়েছে তার নির্দিষ্ট হিসেব নেই কিন্তু শুধু সাধারণ মানুষ নয় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহকে তার বাড়ি রেখে যেতে হয়েছে ভারতে। যেটি তিনি অনেক যতœ নিয়ে তৈরি করেছিলেন। তার প্রিয় শহর ভারতের বোম্বেতে।
কালের পরিক্রমায় ভারত পাকিস্তান বিদ্বেষের জালে আবদ্ধ হয়েছে সেই বাড়িটিও। রীতিমত বিতর্ক হচ্ছে বাড়িটিকে ঘিরে। ভারতেরই একজন রাজনীতিবিদ মঙ্গল প্রভাত লোধার কথাতেই পরিষ্কার হয়েছে সেটি।
ভারতের রাজনীতিবিদ মঙ্গল প্রভাত লোধার বলেন, এটা পাকিস্তানের গর্বের প্রতীক হতে পারে কিন্তু এটা ষরযন্ত্রেরও একটি প্রতীক।
১৯৪৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ ভারত ছাড়েন নতুন স্বাধীন রাষ্ট্র পাকিস্তানের জন্য। যার প্রতিষ্ঠাতা তিনি নিজেই। কিন্তু পাকিস্তান যাওয়ার পরে তিনি একটি চমৎকার বাড়ি ফেলে যান বোম্বেতে। যার বর্তমান নাম মুম্বাই। তিনি নিজেকে পুরোপুরি পাকিস্তান হিসেবে দাড় করিয়ে ছিলেন।
ভারত ভেবেছিল এ মানুষের জীবন বদলে দেয়ার মতো ঘটনা। এর প্রতিক্রিয়া এখনো বয়ে চলেছে এই উপমহাদেশের মানুষ। সেই ঘটনার প্রভাব এখনো দূর করা যায়নি মানুষের জীবন থেকে। লাখ লাখ মানুষ প্রিয়জন ছেড়ে পাড়ি দিয়েছিলেন সীমান্ত। ফেলে গিয়েছিলেন শ্রমে, ঘামে আর ভালবাসায় তৈরি ঘরবাড়ি। সেসব পরিত্যাক্ত বাড়িঘরের অনেক কিছু ধংস হয়েছে আবার অনেক গুলোই চলে গেছে অন্যের দখলে।
পাকিস্তান বাড়িটিকে তাদের নিজের সম্পত্তি হিসেবে দাবি করলেও ভারত এটি শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত করেছে।
স্থানীয় রাজনীতিবিদ মঙ্গল প্রভাত লোধা এখন প্রচারণা চালাচ্ছেন বাড়িটিকে ভেঙ্গে ফেলার জন্য। তিনি বলেন, জিন্নাহর বাড়িটি এখন শত্রু সম্পত্তি। এটা তৈরি করেছেন মোহাম্মদ আলী জিন্নাহ যিনি পাকিস্তান সৃষ্টি করেছেন। যার ফলে মৃত্যু হয়েছে লাখ লাখ মানুয়ের। সে কারণেই এটিকে ভেঙ্গে ফেলা উচিত তার পরিবর্তে এখানে একটি সংস্কৃতি কেন্দ্র হতে পারে।
প্রায় আড়াই একর জায়গায় বাড়িটি নির্মাণ করেছিলেন জিন্নাহ। জনশ্রুতি আছে তিনি নিজেই বলেছেন বোম্বে শহরকে তিনি ভালোবাসেন আর সে কারণেই বাড়িটি সেখানে করেছেন। জিন্নাহ আসলে শক্ত অবস্থান তৈরি করতে চেয়েছিলেন বোম্বেতেই ।
২০১৭/মাহি
























































