সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রোহিঙ্গা গণহত্যা বন্ধে গণজাগরণের র‌্যালি শুক্রবার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে ৮ সেপ্টেম্বর শুক্রবার ঢাকায় র‌্যালি করবে গণজাগরণ মঞ্চ। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিকাল ৩টায় এই র‌্যালিতে অংশ নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। দল-মত-ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষকে মানবতার এই দুঃসময়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন সব বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে মানবতার এই র‌্যালিতে অংশগ্রহণ করি। সারাবিশ্বকে জানিয়ে দেই বাংলাদেশের মানুষ নিপীড়িত রোহিঙ্গাদের পাশে আছে।’

এতে বলা হয়, ‘রোহিঙ্গা জাতিগোষ্ঠীর লাখ লাখ মানুষ সেখানকার সামরিক জান্তার নির্মম গণহত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে, যা বিশ্ব বিবেককে স্তম্ভিত করে দেয়ার মত ঘটনা। প্রতিদিন বাংলাদেশ সীমান্তে আসছে নারী-শিশু নির্বিশেষে ঘরহারা লখো মানুষ। সাগরে কচুরিপানার মতো ভেসে আসছে মানব শিশুর লাশ।’

নিপীড়নের শিকার মানুষগুলোকে তাদের নিজেদের দেশে নিরাপদে বাস করার অধিকার ফিরিয়ে দিতে জোরালো ভূমিকা রাখতে হবে। মিয়ানমারের সরকারকে এই বর্বর গণহত্যা বন্ধ করতে বাধ্য করতে হবে। প্রয়োজনে সারা পৃথিবীর মানুষের কাছে এই গণহত্যার খবর পৌঁছে দিয়ে জনমত তৈরি করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

৭ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি