বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানপত্নীর সাক্ষাৎ


সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানপত্নীর সাক্ষাৎ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ সফররত তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীরর দৈনিক কর্মসূচি অনুযায়ী সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলুও এ সময় উপস্থিত থাকবেন।

মিয়ানমার থেকে গণহত্যার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা দেখতে বৃহস্পতিবার ভোররাতে ঢাকায় আসেন এমিনি এরদোয়ান। দুপুরে তিনি কক্সবাজারে গেছেন রোহিঙ্গাদের দেখতে।

৭ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি