শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাতটি দাঁত নিয়ে জন্মাল শিশু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শিশু জন্মের পর ৬ মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খায়। তাই দাঁতের ব্যবহার তেমন প্রয়োজন হয় না শিশুদের। কিন্তু ভারতের আহমেদাবাদে জন্ম নেয়া শিশুটির আর তর সইছিলো না। সে জন্মেছে সাত সাতটা পূর্ণ পরিণত দাঁত নিয়ে। দুধ তো ছোটরা খায়, মাছ, মাংস খাবে সে।

ছেলেটির নাম রাখা হয়েছে প্রায়াণ। জন্মের পর তাকে বুকের দুধ খাওয়াতে পারছিলেন না মা। মুখে হাত দিয়ে দেখেন, ছেলের কচি মাড়ি ভর্তি দাঁত।

দাঁতের ডাক্তার দেখানো হয়েছে প্রায়াণকে। তিনি বলেছেন, কেন যে সে এইভাবে ৭টা দাঁত নিয়ে জন্মাল, তার নির্দিষ্ট কোনও কারণ নেই। অপারেশন করে তুলে দেয়া হয়েছে দাঁতগুলো কারণ ভয় ছিল, ভেঙে গেলে নবজাতকের গলায় সেগুলো আটকে যেতে পারে।

প্রতি ৩০০০-এ ১ জন শিশু একটা বা দুটো দাঁত নিয়ে জন্মায়। এভাবে ৭টা দাঁত নিয়ে শিশু জন্মের কথা আগে শোনা যায়নি। গর্ভাবস্থায় মায়ের ঠিকমত পুষ্টির অভাবে এমন ঘটতে পারে বলে চিকিৎসকরা মনে করছেন।

সেপ্টেম্বর ৯, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি