শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে: খাদ্যমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। নির্বাচনকালীন সরকারের প্রধান দায়িত্ব তিনি পালন করবেন। বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে যত কথাই বলুক না কেন তারাও সেই নির্বাচনে অংশ নেবেন। আমাদের এখন থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। দলের মধ্যে কোনো কোন্দল প্রধানমন্ত্রী বরদাস্ত করবেন না। তাই আমাদের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে আমাদের জয়লাভ করতে হবে। সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা এখন আমাদের প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন। তিনি রোববার দুপুরে কেরানীগঞ্জের কলাতিয়া গুয়াঢুরি এলাকায় মডেল থানা আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতা হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম, ডা. শাওন, আইকে শাহিন, আবু সিদ্দিক, যুবলীগ নেতা শেখ শাহাদাৎ শাহ, জসীম উদ্দিন, ঢাকা জেলা কৃষক লীগ নেতা জাকিউদ্দিন রিন্টু প্রমুখ। তিনি আরও বলেন, শেখ হাসিনা আমাকে মন্ত্রী বানিয়েছেন। যদি আগামীতে শেখ হাসিনা আমাকে আবার মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করব।

সেপ্টেম্বর ১১, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি