শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতের রোহিঙ্গা নীতির নিন্দা জানালো জাতিসংঘ


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মিয়ানমার থেকে দেশটির সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হয়ে আসা রোহিঙ্গাদের ক্ষেত্রে ভারত সরকারের গৃহীত রোহিঙ্গা নীতির নিন্দা করেছে জাতিসংঘ। সোমবার এক বিবৃতি দিয়ে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, ভারত যেভাবে রোহিঙ্গাদের গণ-বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তা করা যায় না।

যেখানে রোহিঙ্গারা অত্যাচারের সম্মুখীন হচ্ছেন, সেই মায়ানমারেই তাঁদের ফিরতে বাধ্য করে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ভারতে এই মুহূর্তে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থী রয়েছেন এবং তাঁদের অনেককেই ভারত ইতোমধ্যে শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রাদ আল হুসেইন এক বিবৃতিতে জানান, যে সময় রোহিঙ্গাদের নিজেদের দেশে তাঁদের উপর হিংসাত্মক আক্রমণ চলছে, সেই সময়ে রোহিঙ্গাদের বহিষ্কার করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে, জাতিসংঘ তার নিন্দা করছে।

ভারতের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে হুসেইন বলেছেন, ভারত এই ভাবে গণ-বহিষ্কার করতে পারে না বা মানুষকে সেখানেই ফিরতে বাধ্য করতে পারে না, যেখানে গেলে তাঁদের অত্যাচারিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাশানিউজ/১২ সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি