সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুন্সীগঞ্জে মাজারে দুই নারীকে গলা কেটে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মুন্সীগঞ্জের সদর উপজেলার ভিটিশির মন্দির এলাকায় বারেকের ন্যাংটার মাজারে দুই নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার রাতের কোনো একসময় মাজারে ওই দুই নারীকে হত্যা করা হয়। কে বা কারা-কেন এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে এখনো কোনো কিছু জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে, গতকাল মঙ্গলবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি।’

নিহতদের মধ্যে একজন আমেনা বেগম (৬০) মাজারের নারী খাদেম হিসেবে পরিচিত ছিলেন। আরেকজন তাঁর পুত্রবধূ (৪৫)। তিনি শাশুড়ির কাছে বেড়াতে এসেছিলেন। তাঁর নাম জানা যায়নি।

পূর্বাশানিউজ/১৩সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি