বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রোহিঙ্গাদের নৌকাডুবি আরও দুই লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ উপজেলায় শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় নদী থেকে রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকাডুবির ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকাল সাতটার দিকে জালিয়াপাড়া এলাকার নাফ নদী থেকে একজন পুরুষ (আনুমানিক ৩২ বছর) ও এক শিশুর (আনুমানিক ৮ বছর) লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

সাবরাং ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক আজ সকালে এ কথা জানান। এর আগে গতকাল রাতে তিনি জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় ১৮ জন যাত্রী ছিল। এর মধ্য ৬-৭ জন সাঁতরে তীরে উঠতে পারলেও অনন্ত ১১ জন নিখোঁজ রয়েছে। রাতে দুই শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। ধারণক্ষমতার বেশি লোক ওঠায় নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে জানান বেঁচে ফেরা রোহিঙ্গারা।

আজ সকালে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, মোট চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশগুলো দাফনের ব্যবস্থা করছে।

পূর্বাশানিউজ/১৩সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি