শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে ৪০ দেশের রাষ্টদূত কক্সবাজারে


রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে ৪০ দেশের রাষ্টদূত কক্সবাজারে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারে পৌঁছেছেন ৪০ দেশের রাষ্ট্রদূত। এ প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এছাড়া সঙ্গে রয়েছেন প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও সচিব শহীদুল হক এবং বিআইআইএসএস চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল পৌনে দশটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধিদের বহনকারী বিমানটি রওনা দেয়। পরে পৌনে ১১টার দিকে বিমানটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানানোর পর। এরপর তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের উদ্দেশে সড়কপথে রওনা দেন। প্রতিনিধিরা কক্সবাজারে রোহিঙ্গাদের সমস্যা সরেজমিনে দেখতে উখিয়ার কুতুপালাং ক্যাম্প পরিদর্শন করবেন। বিকেল পৌনে পাঁচটায় তাদের ওই বিমানে করেই ঢাকায় ফেরার কথা রয়েছে।

পূর্বাশানিউজ/১৩সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি