
পূর্বাশা ডেস্ক:
নববধূকে জবাই করে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক স্বামী। পুলিশ তাকে আহত অবস্থায় আটক করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করেছে। তবে হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালের দিকে বগুড়া শহরের চক ফরিদ প্রামাণিক পাড়ায় এ ঘটনা ঘটে।
সকাল ৯টার দিকে নিহত নববধূ ফাতেমা খাতুনের (২২) মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শজিমেক মর্গে পাঠারো হয়। একই সময় আহত স্বামী সুজন প্রামাণিককে (২৮) উদ্ধার করে শজিমেকে ভর্তি করে পুলিশ।
সুজন প্রামাণিক একই এলাকার আব্দুর রশিদ প্রামাণিকের ছেলে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আসলাম আলী এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, প্রায় মাসখানেক আগে সুজন প্রামাণিকের সঙ্গে ফাতেমা খাতুনের বিয়ে হয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) অন্যান্য দিনের মতো রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। পরে সকালের দিকে স্বামী সুজন প্রামাণিক ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ফাতেমা খাতুনকে জবাই করে হত্যা করে।
এরপর নিজে গলায় অস্ত্র চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। তবে স্ত্রীকে হত্যা ও তার আত্মহত্যা চেষ্টার কারণ সম্পর্কে জানাতে পারেননি পুলিশের ওই কর্মকর্তা।
সূত্রে: বাংলানিউজ
২০১৭/মাহি























































