শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকারে পাশে থাকবে বিএনপি : জয়নুল আবদিন ফারুক


রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকারে পাশে থাকবে বিএনপি : জয়নুল আবদিন ফারুক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারের পাশে থাকবে বিএনপি বলে জানিয়েছেন, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক । প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকে সাধুবাদ জানান তিনি। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মায়ানমারে রোহিঙ্গা হত্যার প্রতিবাদের এক মানববন্ধনে অংশ নিয়ে জয়নুল আবদিন এ কথা বলেন । এই মানববন্ধনের আয়োজন করে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষের আজ দল নেই, মত নেই। আমরা এক বাক্যে মিয়ানমার মুসলিম মানুষের প্রতি ঐক্যবদ্ধভাবে বিশ্বে দরবারে এই করুণ চিত্র তুলে ধরতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনাকে প্রতি মূহুর্তে রোহিঙ্গা বিষয়ে সমর্থ দিবো।

পূর্বাশানিউজ/১৪সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি