রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সালমানের ভেটোতে ‘রেস থ্রি’-তে বাদ জন আব্রাহাম


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এবার বলিউড সুলতানের সঙ্গে বিবাদের জেরে সিনেমা থেকে বাদ পড়েছেন জন আব্রাহাম।

শোনা গেছে, সালমানের সঙ্গে মনোমালিন্যের জন্য ‘রেস’-এর তৃতীয় মওসুম থেকে বাদ পড়তে হয়েছে জনকে। আর এটা হয়েছে বহু বছরের একটি বিবাদের জন্য।

ঘটনাটি ঘটেছিল ২০১১ সালে। ওয়ার্ল্ড ট্যুরে গিয়েছিলেন সালমান, জনসহ আরও কয়েকজন তারকা। সেখানে টাকা-পয়সা নিয়ে নাকি দুই তারকার মধ্যে ঝামেলা হয়। যার জেরে জন-সালমানের মধ্যে কথাবার্তাই বন্ধ হয়ে গিয়েছিল। পরে অবশ্য কিছুটা মিটমাট হয়। কোথাও দেখা হলে সৌজন্য বিনিময়ও হয়। কিন্তু চাপা একটা অসন্তোষ রয়েই গেছে।

আর তাই ভাইজানের অপছন্দের তালিকাতেই পড়ে গেছেন  জন। সে কারণেই তিনি চান না, ‘রেস থ্রি’-তে জনও থাকুক।

ইতোমধ্যে বন্ধু সাইফকে হটিয়ে ‘রেস থ্রি’র মুখ্য ভূমিকায় জায়গা করে নিয়েছেন সালমান। এবার জনকেও চান না তিনি। সুতরাং বলিউডের ‘রেস’-এ একাই ফিনিশিং লাইনে যেতে আগ্রহী ভাইজান।

পূর্বাশানিউজ/১৪সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি