
ডেস্ক রিপোর্ট :
নিউজিল্যান্ডের দক্ষিণে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার রাতে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে।
এর কয়েক ঘণ্টা আগেই মেক্সিকোতে ৭ দশমিক ১ মাত্রার ‘প্রাণঘাতী’ ভূমিকম্প হয়। সেখানে শেষ পর্যন্ত ১৩৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে। যার সংখ্যা আরো বাড়তে পারে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইনভারকারগিল থেকে ৪০ কি.মি দূরে ভূমিকম্পটির উৎপত্তি। এতে ঘরবাড়ি কেঁপে উঠে।
ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১২ কি.মি. গভীরতার এ ভূমিকম্পে কোনো ধরনের সুনামি সর্তকতা জারি করা হয়নি। প্রাথমিক কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
২০১৭/মাহি
























































