শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফোরজি সুবিধা চালু হবে ডিসেম্বরে


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০১৭

 

 

 

 

 

পূর্বাশা ডেস্ক:

ডিসেম্বরের মধ্যে দেশে ফোরজি সুবিধা চালু করা হবে। এরইমধ্যে ফোরজির লাইসেন্স দেয়ার প্রস্তাব অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । নভেম্বর মাসের মধ্যে ফোরজি সুবিধা চালুর প্রযুক্তিগত কাজ শেষ হবে। এরপর তরঙ্গ নিলাম হবে। এই নিলামের মাধ্যমে কমপক্ষে ১১ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে সরকারের।

জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পূর্বাশানিউজ/২০সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি