শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আইফোনকে টেক্কা দিতে গুগলের নতুন কৌশল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

তাইওয়ান ভিত্তিক স্মার্টফোন নির্মাতা এইচটিসি এর সঙ্গে নতুন একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে ইন্টারনেট ভিত্তিক সার্চ ইঞ্জিন ও স্মার্টফোন নির্মাতা গুগল। ১.১ বিলিয়ন ডলারের বিনিময়ে এইচটিসি থেকে কতিপয় কর্মী নেবে গুগল। বৃহস্পতিবার এমনই একটি চুক্তির ঘোষণা দিয়েছে গুগল।

২০১০ সালের জানুয়ারিতে গুগল ‘নেক্সাস ওয়ান’ নামে তাদের প্রথম অ্যান্ড্রয়েড ফোন উন্মোচন করে গুগল। ২০১১ সালে মোবাইল বাজার অধিস্থাপনের জন্য ১২.৫ বিলিয়ন ডলারে মটোরোলা কোম্পানির মোবাইল ইউনিট কিনে নেয় তারা। পরবর্তী ৫ বছরে ‘নেক্সাস’ ব্র্যান্ডের অধীনে কয়েকটি ফোন ও ট্যাব তৈরি করলেও, সম্প্রতি ব্র্যান্ড নাম পরিবর্তন করে ‘পিক্সেল’ রেখেছে গুগল।

অ্যাপলের আইফোন থেকে বেশি শক্তিশালী হবে পিক্সেল স্মার্টফোন। এমনই প্রতিদ্ব›দ্বীতার সুর বাজছে গুগল শিবিরে। স্মার্টফোন প্রযুক্তির এই যুদ্ধে জয় পেতেই মুলত নতুন সব ব্যবস্থা নিচ্ছে গুগল। এইচটিসি থেকে কর্মী নেওয়ার চুক্তিও তাদের এমনই একটি পদক্ষেপ।

বিশ্বব্যাপী প্রায় ২ বিলিয়ন অ্যান্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেম নিয়ন্ত্রণ করলেও প্রকৃত ডিভাইসটি কীভাবে তৈরি করা হবে, তার উপর এর খুব কম প্রভাব থাকে গুগলের।

লক্ষ্য করলে দেখা যাবে স্মার্টফোন বাজার স্পষ্টভাবে অ্যাপল ও স্যামসাং এর মুঠোয় রয়েছে। ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন অনুযায়ী, বিশ্বব্যাপী বিতরন করা মোট স্মার্টফোনের ১২% অ্যাপলের আইফোন এবং ২৩% স্যামসাং এর ডিভাইসগুলো ধারণ করে।

এসকল সমীকরণ পাল্টে দিতে মোবাইল বাজারে উপস্থিতি বাড়ানোর চেষ্টায় অবিরত প্রচেষ্টা চালাচ্ছে গুগল।

পূর্বাশানিউজ/২৫সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি