রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কিক-টুতে থাকছেন না দীপিকা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অনেক দিন থেকেই পর্দায় সালমান খান-দীপিকা পাড়–কোন জুটিকে দেখার অপেক্ষায় ভক্তরা। মাঝে বলিউডপাড়ায় গুজবও রটেছিল হয়তো কিক-টু ছবিতেই দেখা মিলবে তাদের। কিন্তু অপেক্ষার প্রহর বুঝি আরও দীর্ঘ হচ্ছে।

দীপিকার পক্ষ থেকে জানা গেছে, কিক-টুতে আসলে থাকছেন না তিনি। এমনকি তার এক মুখপাত্র জানিয়েছে, ‘কিক-টুতে অভিনয়ের ব্যাপারে দীপিকার সঙ্গে এখনও কারও কথাই হয়নি।’

তবে কি এতদিন যা শোনা যাচ্ছিল, তার পুরোটাই গুজব? এমন প্রশ্নের জুতসই উত্তরও যেন মিলে গেল তার কথায় ‘এর আগেও তো নির্মাতারা সালমান-দীপিকা জুটিকে একসঙ্গে বাঁধতে চেয়েছিলেন অনেকবার; কিন্তু সফল হয়েছে কি?’ আসলে বলিউডের বাতাসে তো আর গুজবের অভাব নেই! ২০১৪ সালে মুক্তি পেয়েছিল সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘কিক’। এসেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল সিনেমাটি।

সালমান খানের সঙ্গে লঙ্কান সুন্দরী জ্যাকুলিনের রসায়নটা দারুণ জমে উঠেছিল সিনেমায়। অ্যাকশনধর্মী এ ছবিতে আরও ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ও মিঠুন চক্রবর্তী। ওই সাফল্যের ধারাবাহিকতায় কিক-টু নির্মাণের ঘোষণা আসে। ছবিটি ২০১৮ সালে মুক্তি পাবে বলে জানা গেছে।

পূর্বাশানিউজ/২০সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি