
পূর্বাশা ডেস্ক:
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক নেতাকে গ্রেফতারের তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে র্যাবের এক খুদে বার্তায় এ তথ্য দেওয়া হয়।
এতে বলা হয়, ‘র্যাবের অভিযানে রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ব্রিগেড আদ্-দার-ই কুতনীর কমান্ডার ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিবরিলকে গ্রেফতার করা হয়েছে।’
বেলা ১১টায় সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলেও বার্তায় জানানো হয়।
২০১৭/রুমকী






















































