বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কিশোরগঞ্জে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:
কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া গ্রামে পারুল আক্তার (৩২) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ঘটনায় স্বামীসহ চারজনকে আটক করেছে।
আজ সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান জানান, রবিবার রাতে টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে তিনি আর ঘরে ফিরেননি বলে তিনি জানতে পেরেছেন। আজ সকালে বাড়ির পাশের পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তার গলা, বুক ও দুই পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় তার স্বামী শফিক খান, ভাসুর আরিফ আহমেদ খান, ভাসুরের ছেলে রাজীব আহমেদ ও প্লাবন আহমেদকে আটক করেছে পুলিশ।

পূর্বাশানিউজ/২৫সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি