
পূর্বাশা ডেস্ক:
নতুন মোড়কে আসছে বিগ বসের একাদশ সিজন। এবারো এর সঞ্চালনা করবেন বলিউডের হার্টথ্রুব নায়ক সালমান খান। ভারতীয় গণমাধ্যমের খবর, এবারের প্রতিটি পর্বের জন্য সালমান খান নিচ্ছেন এগারো কোটি রুপি। অক্টোবর থেকে শুরু হবে বিগবসের নতুন পর্ব। কারা কারা বিগ বস হাউজের অতিথি হবেন, বা আর কী চমক থাকবে এবারের সিজনে, এটা নিয়ে রয়েছে ভক্তদের প্রচুর আগ্রহ। তেমনি সালমান ফ্যানদের কাছেও ভাইজানকে ফের এই জনপ্রিয় শোতে সঞ্চালক হিসেবে পাওয়ার সুযোগও থাকছে।
বিগ বসে সঞ্চালনা প্রসঙ্গে সালমান খান বলেন, ‘বড়পর্দার পাশাপাশি শোগুলোর অভিজ্ঞতাও অর্জন করা প্রয়োজন। বিগ বস আমাকে সেই অভিজ্ঞতাটুকু দিয়েছে। আবারও দেখা যাবে এই শোতে। নিশ্চয় বড় কোনো চমক নিয়ে।’ ২০১৬ সালের পারিশ্রমিককেও ছাপিয়ে গিয়েছে এই বছরের পারিশ্রমিক। দশম সিজনে বিগ বসে সঞ্চালনার জন্য সালমান খান এপিসোড পিছু ৮ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। সমালোচকদের মধ্যে কেউ কেউ বলছেন, সিজন ১১-তে ১১ কোটি। তবে কি সিজন ১২-তে ১২ কোটি? পরের সিজনগুলোতে এভাবেই কি পারিশ্রমিক নেবেন সালমান!
২০১৭/রুমকী

























































