রবিবার,৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » সালমান শাহ হত্যামামলা আসামি রিজভীকে গ্রেপ্তারের নির্দেশ


সালমান শাহ হত্যামামলা আসামি রিজভীকে গ্রেপ্তারের নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি রিজভীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন সিএমএম আদালত। গতকাল এই নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সালমান হত্যার বিষয়ে আমেরিকা প্রবাসী রাবেয়া সুলতানা রুবির ভিডিওবার্তাগুলোকে মামলার প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন আদালত।
অন্যদিকে গতকাল সিএমএম আদালতের সামনে সালমান হত্যার দ্রুত বিচারের দাবিতে ব্যানার ও ফেস্টুন হাতে মানববন্ধন ও মিছিল করেছে ভক্ত ঐক্যজোট। এতে অংশ নিয়েছেন শতাধিক সালমানভক্ত।
প্রসঙ্গত ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিজ বাসায় রহস্যজনকভাবে মৃত্যু হয় সালমান শাহর।

পূর্বাশানিউজ/২৬সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি