
পূর্বাশা ডেস্ক:
নওগাঁর মান্দা উপজেলায় অটোচার্জার গ্যারেজ মালিক মো. আনিছুর রহমানকে (৫৫) হত্যা করেছে ডাকাত দল। আজ মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এ সময় ডাকাত দল তিনটি অটোচার্জার নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এ ঘটনায় শহিদুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, আনিছুর অটোচার্জার গ্যারেজের মালিক। তার গ্যারেজে ৪টি অটোচার্জার দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতেন আনিছুর। ভোর রাতে কয়েকজনের একটি ডাকাত দল তার গ্যারেজে এসে আনিছুরকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ৩টি অটোচার্জার নিয়ে পালিয়ে যায়।
এ সময় রাতের দায়িত্বে থাকা মান্দা থানার টহল পুলিশ এত রাতে তাদের দেখতে পেয়ে থামতে বললে ডাকাত দল অটোচার্জারগুলো ফেলে পালিয়ে যাওয়ার সময় শহিদুল ইসলামকে আটক করে পুলিশ।
২০১৭/মাহি

















































