রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বোল্ড ছবি পোস্ট করে ঝড় তুললেন অভিনেত্রী দেবলীনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

‘সাথ নিভানা সাথিয়া’ সিরিয়ালে সংস্কারী ঘরোয়া বধূ ‘গোপী বহু’ এর ভূমিকায় দেখা যায় দেবলীনাকে।  কিন্তু, বাস্তব লাইফে বেশ খোলামেলা এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে নিয়মিত এমন সব ছবি পোস্ট করেন যা সংস্কারী ঘরোয়া বধূ চরিত্রের সম্পূর্ণ বিপরীত।

এক সাক্ষাৎকারে দেবলীনা জানান, তিনি এই ফটোশ্যুটের জন্য কোনও আগাম প্রস্তুতি নেননি। অনেকেই মন্তব্য করছেন, ঘরোয়া বধূর ভাবমূর্তি ঝেড়ে ফেলতেই এসব ছবি পোস্ট করছেন দেবলীনা। সেটি অস্বীকার করে তিনি বলেন, ঘরোয়া বউয়ের ভাবমূর্তি বদলানোর কোনও প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাছাড়া, ওই চরিত্রে আমি ভীষণ খুশি।

তিনি জানান, তার পরিবার, বন্ধু ও আত্মীয়স্বজন সকলেই তার এই সাহসী পদক্ষেপকে সমর্থন করেন।  দেবলীনা বলেন, যাদের কোনও কাজ নেই, তারাই অন্যের বিষয়ে নেতিবাচক আলোচনা করে।  যদি কোনও জিনিস পছন্দ না হয়, তাহলে তা পিছনে ফেলে এগিয়ে যাওয়া উচিত। কাউকে ট্রোল করে লাভ নেই।

পূর্বাশানিউজ/২৬সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি