শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গুগল অ্যাডসেন্সে এবার বাংলা ভাষা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সার্চ ইঞ্জিন গুগলের অ্যাড নেটওয়ার্ক ‌‘গুগল অ্যাডসেন্স’ এবার যুক্ত হলো ‘বাংলা ভাষা’।  মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে গুগল তাদের নেটওয়ার্কে বাংলা ভাষা যুক্ত করেছে বলে গুগল ব্লগ সূত্রে জানা গেছে।

‘অ্যাডসেন্স নাউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি (বাংলা) শীর্ষক ব্লগ পোস্টে বলা হয়েছে, বর্তমান সময়ে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে অনলাইনে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। অনলাইনে বাংলা ভাষায় রয়েছে নানা ওয়েবসাইট। এসব কিছু বিবেচনা করে বাংলায় গুগল অ্যাডসেন্স চালু করা হল।

অ্যাডসেন্স হচ্ছে, গুগলের লাভ-অংশীদারী প্রকল্প। এর মাধ্যমে ওয়েবসাইটের মালিক তার ওয়েবসাইটে কিছু শর্তসাপেক্ষে গুগল নির্ধারিত বিজ্ঞাপণ প্রদর্শনের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। প্রচুর বাংলাদেশি ব্লগার এবং ওয়েবসাইটের মালিক গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপণ প্রদর্শনের মাধ্যমে বর্তমানে অর্থ আয় করছেন। অ্যাডসেন্স শুধু ওয়েবসাইট নয়, ইউটিউব, মোবাইল অ্যাপ ইত্যাদিতেও ব্যবহার করা যায় এবং সেখান থেকেও আয় করা যায়।

বিস্তারিত জানার লিংক https://adsense.googleblog.com/

বর্তমানে বিশ্বের প্রায় দেড় কোটি ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স ব্যবহার করা হচ্ছে। ২০১৫ সালেই প্রতিষ্ঠানটি গুগল অ্যাডসেন্স প্রকাশকদের প্রায় ১০ বিলিয়ন ডলার পেমেন্ট দিয়েছে, যা ক্রমবর্ধমান হারে বাড়ছে। বাংলা ভাষায় অ্যাডসেন্স চালু হওয়ার ফলে এ সংখ্যায় নতুনমাত্রা যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পূর্বাশানিউজ/২৭সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি