শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মোবাইলের আয়ু বাড়াতে চার্জ দেবেন যেভাবে


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মোবাইলের চার্জ নিয়ে কম-বেশি সবাইকেই বেগ পোহাতে হয়। আর মোবাইলে যথাযথ নিয়মে চার্জ না দেওয়াটাই এর অন্যতম কারণ।

দেখা যায় বেশির ভাগ মোবাইল ব্যবহারকারী যথাযথ সাবধানতা অবলম্বন করেন না। ফলে প্রায়ই দেখা যায় মোবাইলের ব্যাটারিতে সমস্যা, চার্জ বেশিক্ষণ থাকছে না।

চলুন জেনে নিই মোবাইলের আয়ু বাড়াতে চার্জ দেবেন কীভাবে-

ব্যাটারি জিরোতে নেমে আসার আগেই ফোনে চার্জ দেওয়া জরুরি। পাশাপাশি এটাও মাথায় রাখা প্রয়োজন- কখনই দরকারের চেয়ে বেশি সময় ধরে ফোন চার্জে বসিয়ে রাখা উচিত নয়। বিশেষ করে যাদের মধ্যে সারা রাত মোবাইল চার্জ করার প্রবণতা রয়েছে, তারা এখনই বদলে ফেলুন এই খারাপ অভ্যাস। কারণ সারারাত মোবাইলে চার্জ দিয়ে, ফোনের ক্ষমতাকে নিজের অজান্তেই একটু-একটু করে নষ্ট করছেন আপনি।

মোবাইল বিশেষজ্ঞদের মতে, যারা নিজের স্মার্টফোন রাতে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন, তারা গড়ে বছরে তিন থেকে চার মাস মোবাইল চার্জে ব্যয় করেন। এতে একদিকে যেমন ইলেকট্রিক বিল বাড়ছে, অন্যদিকে মেয়াদ ফুরোচ্ছে ফোনেরও।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল ফোনের চার্জ ৩৫ থেকে ৪০ শতাংশে নেমে গেলেই চার্জে দিন। এর চেয়ে বেশি চার্জ থাকলে মোবাইল চার্জে লাগানো কোনো প্রয়োজন নেই।

মোবাইলের আয়ু বাড়াতে চাইলে চেষ্টা করতে হবে যথা সম্ভব মোবাইল ফোনকে ঠান্ডা পরিবেশে রাখতে। উচ্চ তাপমাত্রা থেকে যতটা সম্ভব স্মার্টফোনকে দূরে সরিয়ে রাখা যায়, ততটাই মঙ্গল বলে মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

পূর্বাশানিউজ/০১ অক্টোবর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি