
পূর্বাশা ডেস্ক:
হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তাকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য ও পীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নুর আলম যাদু এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, রংপুর সফররত এরশাদ মঙ্গলবার সন্ধ্যায় সাহেবগঞ্জ এলাকায় একটি পথসভায় অংশ নেন। সেখানে তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। তবে তার সমস্যা তেমন জটিল নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২০১৭/রুমকী

























































