
পূর্বাশা ডেস্ক:
সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি এবং সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট খুলছে মঙ্গলবার।
গত ২৭ আগস্ট থেকে শুরু হয়ে দীর্ঘ ছুটির শেষদিন সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের পুনর্গঠিত ৪৮টি বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এসব বেঞ্চ পুনর্গঠন করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলো বিচারকার্য শুরু করবেন।
৩৪টি দ্বৈত (দুই বিচারপতির) বেঞ্চ, ১টি (তিন বিচারপতির) বৃহত্তর বেঞ্চ এবং বাকি ১৩টি (এক বিচারপতির) একক বেঞ্চ সহ ৪৮টি হাইকোর্ট বেঞ্চ পুনর্গঠন হয়েছে।
২০১৭/মাহি






















































