শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তানের মতো পরিস্থিতি তৈরি করতে চায় বিএনপি : শাজাহান খান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পাকিস্তানে বিচারপতি ও সরকারের বিরোধকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা বাংলাদেশে সৃষ্টি করতে চায় বিএনপি। আজ শুক্রবার সকালে মাদারীপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রী বলেন, বিএনপির সব কথাই মনগড়া। প্রধান বিচারপতি শারীরিক বিশ্রামের জন্য ছুটি নিয়েছেন। বিচারপতি তাঁর নিজের চিঠিতেও এটি উল্লেখ করেছেন। এ জন্যই তাঁর ছুটি মঞ্জুর হয়েছে। এ নিয়ে বিএনপি পানি ঘোলা করার চেষ্টা করছে। প্রধান বিচারপতির ছুটি নিয়ে এ দেশে পাকিস্তানের মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা।

নৌপরিবহন মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান বিচারপতির ছুটি নিয়ে শান্তিপূর্ণ অবস্থাকে অশান্ত করতে চায় বিএনপি। কোনো দিনই দেশের মানুষ এটি করতে দেবে না।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির প্রমুখ।

অক্টোবর ৬, ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি