বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পরীক্ষার ফল প্রকাশের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ


পরীক্ষার ফল প্রকাশের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন । রোববার (০৮ অক্টোবর) পরীক্ষার ফল প্রকাশের দাবিতে সকাল সোয়া ৯টার দিকে তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

এর আগেও তারা বিভিন্ন দাবিতে কয়েকদফা আন্দোলন করেছে সাত কলেজের শিক্ষার্থীরা । চলতি বছরের জুলাইতে সাত কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার সূচি ঘোষণার দাবিতে আন্দোলনে নামে । গত ২০ জুলাই বিক্ষোভ চলাকালে শাহবাগে পুলিশের টিয়ারশেলের আঘাতে দুই চোখ হারান তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান ।

পূর্বাশানিউজ/০৮ অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি