বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মাগুরায় মানবপাচার শীর্ষক কর্মশালা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মাগুরায় জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে মানবপাচার শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মানবপাচার অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে ২০১২ সালে প্রনীত এ সংক্রান্ত আইনে নির্দেশিত পৃথক ট্রাইবুন্যাল স্থাপন কার্যক্রম যত দ্রুত সম্ভব বাস্তবায়নসহ নানা সুপারিশ তুলে ধরেছেন অংশগ্রহণকারীরা।

৭ অক্টোবর শনিবার অনুষ্ঠিত এ কর্মশালায় জেলা জজ আদালতের বিচারক, আইনজীবী, পুলিশ, সাংবাদিকসহ ৩০ জন প্রতিনিধি অংশ নেন।

বেসরকারি মানবাধিকার সংস্থা রাইটস যশোর এ কর্মশালার আয়োজন করে। মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। কর্মশালায় বিষয়বস্তুর আলোকে মূল বক্তব্য তুলে ধরেন রাইটস যশোরের কর্মসুচি ব্যবস্থাপক এস এম আজহারুল ইসলাম।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন- মাগুরা জেলা প্রশাসক মো. আতিকুর রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম জিয়াউর রহমান, পুলিশ সুপার (এসপি) মুনিবুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাবলু প্রমূখ।

পূর্বাশানিউজ/০৮ অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি