মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্ট্রেলিয়ার টিম বাসে পাথর হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ম্যাচ শেষে গুয়াহাটি স্টেডিয়াম থেকে ফেরার পথে অস্ট্রেলিয়ার টিম বাসে পাথর হামলা ৷ অজিদের টিম বাস লক্ষ্য করে পাথর ছোঁড়ে অজ্ঞাত ব্যক্তি ৷ পাথরের আঘাতে ঝনঝনিয়ে ভেঙে পড়ে বাসের জানলার কাচ ৷ কেউ আহত হননি বলেই খবর ৷ তবে ঘটনায় আতঙ্ক ছড়ায় অজি টিমে ৷

অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ বাসের জানলার কাচ ভাঙার সেই ছবি ট্যুইট করে লেখেন, ‘হোটেলে ফেরার পথে রাস্তায় আমাদের বাসের জানলায় পাথর ছোঁড়া হয়। বিষয়টি বেশ ভয়ের ।’ মঙ্গলবারই মাঠে ভারতকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েছে অজিরা ৷ এই ঘটনার পর অস্ট্রেলিয়া টিমের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় ৷

এর আগে বাংলাদেশের চট্টগ্রামে এমনই অভিজ্ঞতা হয়েছিল অজি ক্রিকেটারদের ৷ সেবারও মাঠে বাংলাদেশকে হারানোর পর অস্ট্রেলিয়ার টিম বাসে পাথর ছোঁড়া হয়েছিল ৷ উল্লেখ্য, সাত বছর পর গতকালই গুয়াহাটিতে কোনও ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়েছিল ৷

পূর্বাশানিউজ/১১অক্টোবর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি