
পূর্বাশা ডেস্ক:
মানহানি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার সিএমএম আদালত।
বৃহস্পতিবার সকালে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
এর আগে বিএনপির ডাকে হরতাল চলাকালীন সময়ে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে অগ্নিসংযোগ করে ৮ জনকে পুড়িয়ে হত্যায় দায়ের করা একটি মামলায় সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কুমিল্লা জেলা জজ আদালত।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী লাগাতার হরতাল-অবরোধ চলাকালে চৌদ্দগ্রামে যাত্রীবাহী নৈশ কোচে পেট্রলবোমা হামলা হয়। এতে ওই বাসের আট যাত্রী নিহত হন। পরে চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন।
২০১৭/রুমকী

























































