শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদা জিয়া দেশে ফিরছেন বুধবার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চিকিৎসা ও পারিবারিক কাজ শেষে লন্ডন থেকে বুধবার (১৮ অক্টোবর) দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রোববার তার মিডিয়া উইং কর্মকর্তা শাইরুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন খালেদা জিয়া। এর আগের রাতে লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন তিনি।

এর আগে শনিবার (১৪ অক্টোবর) সকালে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর খালেদা জিয়ার দেশে ফেরার কথা জানানা। তবে তিনি কবে ফিরবেন তা জানাননি। রিজভী দাবি করেন, খালেদা জিয়ার দেশে ফেরার সময় হয়েছে। তিনি শিগগিরই দেশে আসছেন এবং সেটি এই মাসের মধ্যেই।

উল্লেখ্য, গত ১৫ জুলাই (শনিবার) চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সফরটি তার চিকিৎসার জন্য হলেও রাজনৈতিক মহলে বেশ আগ্রহের জন্ম দেয়।

পূর্বাশানিউজ/১৫অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি