শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৩৭ বছর বয়সী নারীর ৩৮ সন্তান!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৭


ডেস্ক রিপোর্ট :
উগান্ডার মুকোনো জেলার কাবিমবিরি গ্রামের ৩৭ বছর বয়সী মারিয়াম নামের এক নারী ৩৮ সন্তানের মা হয়েছেন। এ ঘটনা রীতিমতো হইচই ফেলে দিয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, মারিয়াম ছয়বার যমজ সন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যে একসঙ্গে তিনটি করে সন্তান জন্ম দিয়েছেন চারবার। আবার একসঙ্গে চারটি করে সন্তান জন্ম দিয়েছেন তিনবার। এছাড়া বাকি দুবার একটি করে সন্তান জন্ম দেন তিনি।

১৯৯৩ সালে মারিয়ামের ১২ বছর বয়সে বিয়ে হয়। তার সন্তানদের মধ্যে ১২টি কন্যা, বাকিগুলো ছেলে সন্তান রয়েছে। সবচেয়ে বড় সন্তানের বয়স ২৩ বছর। আর তার সর্বশেষ সন্তানের বয়স ১০ মাস।

পূর্বাশানিউজ/১৫অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি