শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার চায় বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :
বেলা ১১টায় বিএনপির ১৭ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। এতে বিএনিপর পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাবনা সিইসির কাছে উপস্থাপন করা হয়েছে। লিখিত প্রস্তাবে বিএনপি সুস্পষ্টভাবে উল্লেখ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না।

এছাড়া চলতি সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করলেই কেবল বিএনপি এই কমিশনের অধীনের নির্বাচনে যাবে।,

তবে লিখিত প্রস্তাবে দলটি নিরপেক্ষ সরকারের কোনো রূপরেখা তুলে ধরেনি। পরে তারা এই রূপরেখা দেবে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া নির্বাচনের সাত দিন আগে বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন, বিতর্কিত ইভিএম পদ্ধতি না রাখা, ২০০৮ সালের আগে সীমানা নির্ধারণ আইন কার্যকর করাসহ বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরেছে বিএনপি।

এর আগেই শনিবার এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এতদিন ধরে যা বলে আসছি তা-ই ইসির সংলাপে লিখিত আকারে উপস্থাপন করব। এ নিয়ে তারা কীভাবে রি-অ্যাক্ট করে, সেটা তাদের দায়িত্ব। বিএনপির লিখিত বক্তব্য সংলাপ শেষে সাংবাদিকদেরও দেয়া হবে বলে জানান মির্জা ফখরুল।

পূর্বাশানিউজ/১৫অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি