
ডেস্ক রিপোর্ট :
হযরত শাহজালাল র. আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটি ফোর্স বা এফসেকে কর্মরত তিন সদস্যকে গত বুধবার ডিউটি থেকে প্রত্যাহার করা হয়েছে।
একজন হাজিকে হয়রানি করে তার কাছ থেকে আর্থিক সুবিধা হাতিয়ে নেয়ার অভিযোগে গোয়েন্দা রিপোর্টার টের ভিত্তিতে ওই তিন এফসেক সদস্যকে বিমানবন্দর থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের এন্ট্রি হ্যাইজ্যাক পয়েন্টে গত ৭ অক্টোবর এ ঘটনা ঘটে। সিএএবির নিরাপত্তা এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।
নিরাপত্তা সুপার আমির হোসেন জানান, গত ৭ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের ডমেস্টিকের এন্ট্রি হ্যাইজ্যাক এলাকায় জনৈক হাজিকে ভয়ভীতি দেখিয়ে তার থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার রেখে দেয়। এ ঘটনায় গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে গত বুধবার এফসেকে কর্মরত তিন সদস্যকে পোস্টআউট ও প্রত্যাহার করা হয়েছে। এরা হলো বিমান বাহিনীর কর্পোরাল মিজানুর রহমান, তারেক ও এলএসি বুলবুল। এফসেকের এডিএম-১ সাইদ জাভেদ ও শামীম রেজার নির্দেশে ওই তিন সদস্যকে পোস্টআউট করে বিমানবন্দর থেকে প্রত্যাহার করে নেয়া হয়।
২০১৭/মাহি
























































